ঢাকা | বঙ্গাব্দ

মহাসড়কে বাসের ধাক্কায় পুলিশ বহনকারী সিএনজিতে অবস্থানকারী ৪ পুলিশ সদস্য আহত

মহাসড়কে বাসের ধাক্কায় পুলিশ বহনকারী সিএনজিতে অবস্থানকারী ৪ পুলিশ সদস্য আহত
  • আপলোড তারিখঃ 03-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1141 জন
মহাসড়কে বাসের ধাক্কায়  পুলিশ বহনকারী সিএনজিতে অবস্থানকারী ৪ পুলিশ সদস্য আহত ছবির ক্যাপশন: পুলিশ বহনকারী সিএনজি
ad728


অধ্যাপক শেখ কামাল উদ্দিন, কসবা,ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটি চৌমুহনী নামক স্থানে মহাসড়কে রাত্রিকালীন চেকপোস্ট ডিউটিকালে পুলিশ সদস্যদের বহনকারী একটি সিএনজিকে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ৪ পুলিশ সদস্য আহত হন। মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত পৌণে ৩টার দিকে কুটি চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা যায়, সিলেট-কুমিল্লা মহাসড়কের কুটি চৌমুহনী এলাকার ড্রাইভার ভিউ পেট্রোল পাম্পের সামনে রাত্রিকালীন চেকপোস্ট-৭ এ দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যগণ একটি সিএনজিতে অবস্থান করছিলেন। এ সময় এনা পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৩৯১৭) সিএনজির বাম পাশের পেছনের অংশে ধাক্কা দেয়।


এ ঘটনায় সিএনজিতে অবস্থানকারী উপ-পরিদর্শক নিজাম উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক সিরাজুম মনির, কনস্টেবল এমদাদুল হকসহ ৪জন পুলিশ সদস্য আহত হয়েছেন।


পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।


পরে এনা পরিবহনের ওই বাসটি জব্দ করে কসবা থানায় নেওয়া হয়েছে। বাসের চালক, সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


কসবা থানা অফিসার ইনচার্জ নাজনিন সুলতানা জানান, আহত পুলিশ সদস্যদের অবস্থা এখন কিছুটা ভালোর দিকে যাচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার