ঢাকা | বঙ্গাব্দ

কসবা রেল স্টেশনে বৃদ্ধকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

কসবা রেল স্টেশনে বৃদ্ধকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের
  • আপলোড তারিখঃ 04-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 262 জন
কসবা রেল স্টেশনে বৃদ্ধকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728



অধ্যাপক শেখ কামাল উদ্দিন,কসবা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিনোদনের কোন দর্শনীয় স্থান না থাকায় রেল স্টেশনে এলাকার আবাল বৃদ্ধ নওজোয়ান ও শিশুদের নিয়ে ঘুরতে আসেন নিয়মিতই।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ছ'টার দিকে কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের কিশোর মো: তোফায়েল (২০) বন্ধুদের সাথে কসবা রেলওয়ে স্টেশনে ঘুরতে আসেন। হঠাৎ সে দেখতে পায় জনৈক বৃদ্ধ রেল লাইনের কাছাকাছি চলে যাচ্ছেন। এদিকে দ্রুতগামী থ্রুপাস একটি ট্রেন এগিয়ে আসছে। ওই বৃদ্ধ লোকটি ট্রেনের নীচে হয়তো কাটা পড়ে যাবেন। সাথীরা কোন কিছু আঁচ করার আগেই ঝাপ দিয়ে বৃদ্ধ লোকটিকে সরিয়ে দিলো। ভাগ্যের নির্মম পরিহাস! বৃদ্ধ লোকটি বেঁচে গেলেও ট্রেনের ধাক্কায় তোফায়েল ছিটকে পড়ে যায়। পথচারীরা অটোরিকশাযোগে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত মো: তোফায়েল আকছিনা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: আনোয়ার হোসেনের ছেলে। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বাড়ীতে শত শত মানুষের ভিড় জমে। বাড়ীতে চলছে শোকের মাতম। কসবা রেলস্টেশনের স্টেশন মাস্টার মো: হানিফ জানান, চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ওই যুবক নিহত হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার