ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

গফরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
  • আপলোড তারিখঃ 04-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 657 জন
গফরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728



গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাড়ির বাইরে থেকে গরু আনতে গেলে বজ্রপাতে মোঃ সিয়াম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সিয়াম প্রায় এক বছর আগে বিয়ে করেন।


ঘটনাটি উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামে ঘটে।


বিষয়টি নিশ্চিত করেন নিহত যুবকের চাচাতো ভাই নুরুল হক লিমন। 


পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মধ্য লামকাইন (হাজী বাড়ি) গ্রামের মৃত রুকুন উদ্দিনের ছেলে সিয়াম বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা দিকে বাড়ির বাইরে থেকে গরু আনার সময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয় সে। পরে স্বজনরা দ্রুত সিয়ামকে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে আসে। 


পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

 ####



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার