ঢাকা | বঙ্গাব্দ

কবিতাঃ বদরের ধূলিধূসর প্রান্তরে সত্যের পদচিহ্ন

কবিতাঃ বদরের ধূলিধূসর প্রান্তরে সত্যের পদচিহ্ন
  • আপলোড তারিখঃ 14-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20591 জন
কবিতাঃ বদরের ধূলিধূসর প্রান্তরে সত্যের পদচিহ্ন ছবির ক্যাপশন: কবি-আমিনুল হক নজরুল
ad728

বদরের ধূলিধূসর প্রান্তরে সত্যের পদচিহ্ন

-আমিনুল হক নজরুল 


বদরের প্রান্তর আমাদের শুধু-

একটি যুদ্ধের ইতিহাস শোনায় না, 

বরং শোনায় সত্যের ধৈর্যের দীর্ঘ উপাখ্যান।


সেদিন যারা দাঁড়িয়েছিল, তারা ছিল সংখ্যায় অল্প, দেহে রোগা, হাতে ঝলমলে ঢাল-তরবারীও ছিল না; কিন্তু তাদের অন্তরে ছিল এক অদম্য বিশ্বাস, 

এক অনমনীয় ন্যায়বোধ।


অপরদিকে দাঁড়িয়ে ছিল-

অহংকারের সুসজ্জিত বাহিনী, চোখধাঁধানো রণসজ্জা, ক্ষমতার প্রদর্শনী, বাহ্যিক জৌলুসের এক মিথ্যা মহিমা।


ইতিহাস বারবার দেখিয়েছে, 

অস্ত্রের ঝনঝনানি সবসময় বিজয়ের ভাষা নয়; 

কখনও কখনও নিরস্ত্র সত্যই-

সবচেয়ে প্রবল তরবারী হয়ে ওঠে।


বদরের নিরীহ যোদ্ধারা আমাদের শিখিয়েছে, 

ন্যায় কখনও তাড়াহুড়ো করে না।

সে ধীরে হাঁটে, 

কারণ তার পায়ের নিচে থাকে বিশ্বাসের মাটি; 

তার চোখে থাকে ইনসাফের আলো।


মিথ্যার আলোকরশ্মি অনেক সময় দ্রুত ছুটে যায়, মুহূর্তের জন্য পৃথিবীকে চমকে দেয়;

কিন্তু সেই আলো ক্ষণস্থায়ী, 

ঠিক মরুভূমির মরীচিকার মতো-দেখতে উজ্জ্বল, 

স্পর্শে শূন্য।


সত্যের বিজয় আসে নীরবে, অনেকটা ভোরের মতো।

সে হঠাৎ আসে না, ধীরে ধীরে অন্ধকার সরিয়ে দেয়, আর তখন মানুষ বুঝতে পারে-

যে আলোকে তারা এতদিন হারিয়ে গেছে ভেবেছিল, সেটি আসলে কখনও নিভে যায়নি।


বদর তাই শুধু অতীতের এক যুদ্ধ নয়,

বদর প্রতিটি যুগে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা- নিরীহ মানুষের বুকের ভেতর আজও জ্বলতে থাকা-

এক অমর প্রদীপ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার