ঢাকা | বঙ্গাব্দ

সরাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন

সরাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন
  • আপলোড তারিখঃ 19-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14643 জন
সরাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন ছবির ক্যাপশন: র‌্যালি
ad728



সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত এ মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধি করা।


উদ্বোধনের আগে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মেলায় নাগরিকদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার