ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাকিবুল হাসান (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
  • আপলোড তারিখঃ 05-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 236 জন
গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: ছবি -জার্নাল অব কান্ট্রি
ad728

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাকিবুল হাসান (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকাল সাড়ে ৫ টায় দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ারচর ভাটিপাড়া নদীর পাড় সংলগ্ন একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ  উদ্ধার করা হয়। 

এর আগে দুপুরে বৃষ্টির পর স্থানীয় লোকজন ওই স্থানে একটি গাছের ডালে যুবকের মরদেহ ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেন।

তবে পুলিশ বলছে, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

সাকিবুল হাসানের বাড়ির পার্শ্ববর্তী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের চরকাটিহারি গ্রামে।

একই গ্রামে বাসিন্দা ও প্রতিবেশী রতন মিয়া জানান, প্রায় ৩ মাস আগে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হয় সাকিবুল হাসানের। চাকরিতে যোগদানের পর প্রশিক্ষণরত অবস্থায় মানসিক সমস্যা দেখা দেয় তার।পরে পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে আসে।  দুপুরে গাছের ডালে দড়ি বেঁধে  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

গফরগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ মশিউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার