অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মাদ্রাসা ছাত্রীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে উপজেলার কাস্তুল ইউনিয়নের জামিয়া রহমানীয়া মহিলা মাদ্রাসায় ইকরা কালচারাল সেন্টার ইউনাইটেড স্ট্যাট অব আমেরিকা এ বস্ত্র বিতরণ করেন। মাদ্রাসার প্রতিষ্টাতা প্রিন্সিপাল মাও. আসাদুল্লাহর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জার্নাল অব কান্ট্রি বিডি.কম'র সম্পাদক নজরুল ইসলাম সাগর।
উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক ছাত্রীকে বিনামূল্যে বস্ত্র বিতরণ করা হয়।