ঢাকা | বঙ্গাব্দ

যেদিন মনে হবে প্রশ্নবিদ্ধ হয়ে গেছি, সেদিন চেয়ার ছেড়ে দেবো: চট্টগ্রাম চেম্বার সভাপতি আমিরুল হক

যেদিন মনে হবে প্রশ্নবিদ্ধ হয়ে গেছি, সেদিন চেয়ার ছেড়ে দেবো: চট্টগ্রাম চেম্বার সভাপতি আমিরুল হক
  • আপলোড তারিখঃ 25-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10245 জন
যেদিন মনে হবে প্রশ্নবিদ্ধ হয়ে গেছি, সেদিন চেয়ার ছেড়ে দেবো: চট্টগ্রাম চেম্বার সভাপতি আমিরুল হক ছবির ক্যাপশন: বক্তৃতা করছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি আমিরুল হক
ad728


আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি আমিরুল হক। 


আজ সোমবার (২৫ মে) চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডিয়াম নির্বাচনে সংগঠনটির শীর্ষ তিন পদে নতুন নেতৃত্ব চূড়ান্ত হওয়ার পর বক্তব্যকালে তিনি এসব কথা জানান।


তিনি বলেন, আমার নীতি হবে,’দল হবে যার যার, চেম্বার হবে সবার’।

চেম্বার সভাপতি আরও বলেন, আমার একজন ফার্স্ট কাজিন এখানে আছেন, কিন্তু আমি কারও পরিচয় দেবো না। যতক্ষণ আমি ডিগনিটির সঙ্গে চেয়ার চালাতে পারবো, ততক্ষণ থাকবো।

যেদিন মনে হবে প্রশ্নবিদ্ধ হয়ে গেছি, সেদিন চেয়ার ছেড়ে দেবো।

তরুণ উদ্যোক্তা ও নারীদের সম্পৃক্ত করে একটি রিফর্ম কমিটি গঠনের কথাও জানান তিনি।

তিনি তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরে বলেন, আইটি ছাড়া বাংলাদেশ চলবে না। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স  বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। শুধু বস্তা বস্তা কাগজ বানিয়ে লাভ হবে না। 

তিনি জানিয়েছেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর সবার কাছে থাকবে। আপনারা ২৪ ঘণ্টা যোগাযোগ করতে পারবেন।


চট্টগ্রামের শিল্পখাতের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেন নবনির্বাচিত এই সভাপতি। তিনি জানান, একসময় চট্টগ্রামে ৬৫০টি গার্মেন্টস কারখানা থাকলেও বর্তমানে তা কমে ২৫০টিতে নেমে এসেছে। শিপ ব্রেকিং শিল্প পরিবেশগত অজুহাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে এ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলে অর্থনীতি চলবে কীভাবে?


রাজনীতি বিষয়ে জানিয়ে আমিরুল হক বলেন, আমার দর্শন হলো, একজন ব্যবসায়ীর রাজনীতিতে যাওয়া উচিত নয়। তবে চেম্বারে এসে সবাইকে এক পরিচয়ের বলে উল্লেখ করেন তিনি। তিনি জানান, এখানে আসার পর সবাই এই চেম্বারের মানুষ, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি।


এরপর চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন চৌধুরী বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যদের মধ্যে চেম্বারের নবনির্বাচিত পরিচালকগণ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার