ঢাকা | বঙ্গাব্দ

শরীয়তপুরের তিন কৃতিসন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে

শরীয়তপুরের তিন কৃতিসন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে
  • আপলোড তারিখঃ 04-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 705 জন
শরীয়তপুরের তিন কৃতিসন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728




শরীয়তপুর প্রতিনিধি: 

শরীয়তপুরের তিন কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি পদে আবদুল জব্বার খান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মাইনুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে রোকনুজ্জামান রোকন দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এখবরে জেলার রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাদের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়ে তাদের সফলতা কামনা করেন।


দলীয়সূত্রে  জানাগেছে, শরীয়তপুর সদর উপজেলার আবদুল জব্বার খান ইতিপূর্বে যুবদলের জেলা ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জাজিরা উপজেলার মাইনুল ইসলাম ও রোকনুজ্জামান রোকন ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি প্রত্যেকেই আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন হামলা-মামলা ও রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়েছেন।


শরীয়তপুরের নেতাকর্মীরা বলেন, শরীয়তপুরের এই তিন নেতার কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি জেলার রাজনীতির জন্য গর্বের বিষয়। তাদের নেতৃত্বে যুবদল আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


প্রসঙ্গত, আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার