ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে একীভূত ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে একীভূত ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা।
  • আপলোড তারিখঃ 04-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 28590 জন
চট্টগ্রামে একীভূত ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা ছবির ক্যাপশন: চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে মুনাফাসহ আমানত ফিরিয়ে দেওয়ার দাবিতে আমানতকারীদের বিক্ষোভ।
ad728



নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামে একীভূত ব্যাংকগুলোর বিরুদ্ধে আমানতকারীদের আন্দোলন অবশেষে তীব্র আকার ধারণ করেছে।চট্টগ্রামের খাতুনগঞ্জে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির এক দিন পর এবার আগ্রাবাদে একাধিক ব্যাংক শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকেরা।


সোমবার (৪ মে) বেলা ১১টার দিকে নগরীর আগ্রাবাদে কয়েক শ আমানতকারী মিছিল নিয়ে এসে এক্সিম ব্যাংকের একটি শাখায় তালা দিয়ে দেন। পরে তাঁরা ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির শাখায় একই কর্মসূচি পালন করেন।



এ সময় বিক্ষোভকারীরা ‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’, ‘তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী’, ‘হেয়ার কাট মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’—স্লোগান দেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিলও করেন। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।



গ্লোবাল ইসলামী ব্যাংকের আমানতকারী নাফিছা আফরিন নমু নামে এক নারী বলেন, ‘হেয়ার কাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না, আমাদের জমা টাকা ফেরত দিতে হবে।’


অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ‘ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে আমার প্রায় এক কোটি টাকা জমা আছে। এখন সেই টাকা তুলতে না পেরে চরম বিপদে পড়েছি।’


আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়ার পরও কোনো সমাধান না হওয়ায় তাঁরা শাখায় শাখায় তালা ঝোলানোর কর্মসূচি শুরু করেছেন। দাবি আদায় না হলে আরও বড় কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তাঁরা।


এক্সিম ব্যাংক আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক এনায়েত করিম এ বিষয়ে বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সীমিত পরিমাণ অর্থ উত্তোলনের সুযোগ রয়েছে। গ্রাহকেরা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন এবং বড় অঙ্কের অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রধান কার্যালয়ের অনুমোদন প্রয়োজন। আমানতকারীদের চাহিদা বেশি থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ছাড়া আমাদের কিছু করার নেই। ’



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার