ঢাকা | বঙ্গাব্দ

আশুগঞ্জে ট্রাকের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

আশুগঞ্জে ট্রাকের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত
  • আপলোড তারিখঃ 16-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 18056 জন
আশুগঞ্জে ট্রাকের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত ছবির ক্যাপশন: প্রতীকি ছবি
ad728


সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা এলাকায় ট্রাকের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 


শুক্রবার (১৫ মে) সাড়ে ৩টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, আশুগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে দুই বন্ধু সোনারামপুর এলাকায় পৌঁছলে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুইজনের মৃত্যু হয়।


নিহতরা হলেন সরাইল উপজেলার পানিশ্বর এলাকার শাহাদাত আলীর ছেলে শাহ আলম ও একই গ্রামের আলকাছ আলীর ছেলে জিয়াউল আমিন। 



সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার