ঢাকা | বঙ্গাব্দ

কসবায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কসবায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
  • আপলোড তারিখঃ 04-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 358 জন
কসবায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728



অধ্যাপক শেখ কামাল উদ্দিন, কসবা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টার দিকে কসবা উপজেলার কায়েমপুর ও মূলগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।


কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মানিক মিয়ার দুই বছরের শিশুপুত্র সাফুয়ান খেলা করছিলো। কিছুক্ষণের মধ্যেই তাকে দেখতে না পাওয়ায় খুঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাড়ীর পাশের জলাশয়ে খোঁজ মিলে। পরে শিশুটিকে স্বজনসহ স্থানীয়রা উদ্ধার করে, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাবাসীয় শোকের ছায়া নেমে আসে।

অপর দিকে সকাল সোয়া ১১টার দিকে কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে বাড়ির আঙ্গিনায় খেলা করতে গিয়ে জিসান (৪) ও ঝুমা আক্তার (৫) নামের দুই শিশু পাশের জমির বর্ষার পানিতে ডুবে যায়। ওই সময় বাড়ির লোকজন শিশুদের দেখতে পেয়ে তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পরেন। পরে স্বজনদের আত্নচিৎকারে বাড়ীর পাশের প্রতিবেশিরা এসে শিশুদের ডুবা থেকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জিসানকে মৃত ঘোষণা করেন এবং ঝুমা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শিশু দু'জন সম্পর্কে চাচাতো ভাই-বোন। এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, আমাদেরকে কেউ অবগত করেনি। যেহেতু পৃথক ঘটনা। আমরা দুটি ঘটনার খোঁজ-খবর নিচ্ছি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার