ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু: আহত ২

অষ্টগ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু: আহত ২
  • আপলোড তারিখঃ 23-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12953 জন
অষ্টগ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু: আহত ২ ছবির ক্যাপশন: প্রতীকি ছবি
ad728



স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বজ্রপাতে মহব্বত খা (৩৬) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীসহ আরও দুই নারী আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত মহব্বত খা বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ও জমরুত খার ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে নিহতের নিজ বাড়ির আঙিনায় রুদ্রে ছড়ানো ধান স্তুপ করতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন মহব্বত খা। এ সময় তার স্ত্রী রুমা বেগম (৩৬) ও মর্জিনা বেগম (৫০) নামে আরও দু’জন আহত হন। আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ দুর্ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার