ঢাকা | বঙ্গাব্দ

কসবায় বাংলাদেশ স্কাউটস এর উপজেলা নির্বাহী সভা অনুষ্ঠিত

কসবায় বাংলাদেশ স্কাউটস এর উপজেলা নির্বাহী সভা অনুষ্ঠিত
  • আপলোড তারিখঃ 02-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1712 জন
কসবায় বাংলাদেশ স্কাউটস এর উপজেলা নির্বাহী সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বাংলাদেশ স্কাউটস এর উপজেলা নির্বাহী সভা অনুষ্ঠান
ad728


অধ্যাপক শেখ কামাল উদ্দিন, কসবা প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটস কসবা উপজেলা কমিটির নির্বাহী সভা ও মাল্টিপারপাস ওয়ার্কশপ কসবা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি মো: ছামিউল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)  মো: তানজিল কবির। নির্বাহী কমিটির সহ-সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  সদানন্দ পাল, সহ-সভাপতি শেখ মো: কামাল উদ্দিন, উপজেলা স্কাউটস কমিশনার মো: ফারুক আহমাদ ভূইয়া,  সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ এরফানুল হকসহ অন্যান্য পদবীধারী ও সদস্যবৃন্দ।

সভায় বার্ষিক পরিকল্পনা পেশ, বিগত অর্থ বছরের আয়-ব্যয় উপস্থাপন, বিভিন্ন প্রশিক্ষণ বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার