ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে পিবাড়ীয়া গ্রুপের সম্মাননা স্মারক প্রদান

গফরগাঁওয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে পিবাড়ীয়া গ্রুপের সম্মাননা স্মারক প্রদান
  • আপলোড তারিখঃ 18-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15443 জন
গফরগাঁওয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে পিবাড়ীয়া গ্রুপের সম্মাননা স্মারক প্রদান ছবির ক্যাপশন: পিবাড়িয়া গ্রুপের স্মারক প্রদান
ad728



গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

নারীর কর্মসংস্থান, ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার-কে সম্মাননা স্মারক প্রদান করেছে পিবাড়ীয়া গ্রুপ।


সোমবার (১৮ মে) সকাল ১১টায় গফরগাঁও

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।


এ সময় পিবাড়ীয়া গ্রুপের পক্ষ থেকে সম্মাননা স্মারকটি খালেদা আক্তার এর হাতে তুলে দেন পিবাড়ীয়া গ্রুপের জেনারেল ম্যানেজার মোঃ আজিজুল্লাহ তাহের।


তিনি জানায়, নারীর স্বাবলম্বিতা ও সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য যারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে পেরে পিবাড়ীয়া গ্রুপ গর্বিত।


এ প্রসঙ্গে পিবাড়ীয়া গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা বলেন, “স্বাবলম্বী নারী, শক্তিশালী সমাজ”—এই বিশ্বাসকে ধারণ করে পিবাড়ীয়া গ্রুপ সমাজের অবহেলিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে একটি শক্তিশালী দেশ গঠনে ভূমিকা রাখতে চায়। সে জন্য সকল মহলের সহযোগিতা কাম্য।

####



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার