ঢাকা | বঙ্গাব্দ

ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল বলে কটুক্তি ও গ্রেফতারের প্রতিবাদে অষ্টগ্রামে ফারিয়া’র মানববন্ধন

ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল বলে কটুক্তি ও গ্রেফতারের প্রতিবাদে অষ্টগ্রামে ফারিয়া’র মানববন্ধন
  • আপলোড তারিখঃ 11-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 23136 জন
ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল বলে কটুক্তি ও গ্রেফতারের প্রতিবাদে অষ্টগ্রামে ফারিয়া’র মানববন্ধন ছবির ক্যাপশন: ফারিয়া'র মানববন্ধন
ad728


মো. নজরুল ইসলাম : ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল বলে কটুক্তি ও গ্রেফতারের প্রতিবাদে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মানববন্ধন করা হয়েছে।

পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে সোমবার (১১ মে) সকালে সারা দেশের ন্যায় অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ”অধিকার আদায়ে-আমরা সবাই একসাথে” স্লোগান নিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) অষ্টগ্রাম শাখা এ প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করে।  

ফারিয়া অষ্টগ্রাম শাখার সভাপতি জসীম সিকদারের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান আশরাফী, কোষাধ্যক্ষ সোহাগ রানা. সদস্য জিয়াউল হক ও মোঃ সৈকত প্রমুখ।

উক্ত প্রতিবাদ ও মানববন্ধনে বক্তারা বলেন,  আমরা দেশের উচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী, আমরা দালাল নই। মেডিকেল রিপ্রেজেনটেটিভ (ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি) হিসেবে চিকিৎসকদের নতুন ওষুধ ও এর কার্যকারিতা সম্পর্কে তথ্য প্রদান করে আমরা দেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি। আমরা কোনো ধরণের অনিয়মের সাথে সম্পৃক্ত নয়।

বক্তারা বলেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকজন রিপ্রেজেনটেটিভকে আটক ও পেশাগত দায়িত্ব পালনের সময় তাদেরকে "দলাল" বলে আখ্যায়িত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বক্তারা তাদের বক্তব্যে নিজেদের দলাল না বলে "পেশাদার রিপ্রেজেনটেটিভ" হিসেবে স্বীকৃতি ও সারাদেশে ওষুধ প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার