ঢাকা | বঙ্গাব্দ

বাগেরহাটের কচুয়ায় ট্রাক-ভ্যান সংঘর্ষ: নিহত ২, আহত ২ জন।

বাগেরহাটের কচুয়ায় ট্রাক-ভ্যান সংঘর্ষ: নিহত ২, আহত ২ জন।
  • আপলোড তারিখঃ 02-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1961 জন
বাগেরহাটের কচুয়ায় ট্রাক-ভ্যান সংঘর্ষ: নিহত ২, আহত ২ জন। ছবির ক্যাপশন: সংঘর্ষিত ট্রাক ও ভ্যান
ad728



নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট):

বাগেরহাটের কচুয়ায় ব্যাটারিচালিত ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার( ২ জুন) দুপুরে উপজেলার   রাড়ীপাড়া ইউনিয়নের  কচুয়া - সাইনবোর্ড সড়কের নরেন্দ্রপুর রাস্তার মাথায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পদ্মনগর গ্রামের দৌলত খানের ছেলে মতিউর রহমান খান (৭০) এবং পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের সরোয়ারের ছেলে রাব্বি (২৫)।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ২টার দিকে সাইনবোর্ড থেকে কচুয়াগামী একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রাকের (খুলনা মেট্রো-শ ১১-০৪৪১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় বাগেরহাট হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মতিউর রহমান খান ও রাব্বি মারা যান।

​দুর্ঘটনায় আহতরা হলেন ভ্যান চালক পিরোজপুর জেলার চালিতাখালি গ্রামের ইব্রাহিম শেখের ছেলে আবু হাসান (৩০) এবং কচুয়ার চরকাঠী গ্রামের রশিদের ছেলে রোমান শেখ (৩২)। তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক বাইন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার