ঢাকা | বঙ্গাব্দ

ব্যাংকার্স ফোরাম, কসবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ব্যাংকার্স ফোরাম, কসবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
  • আপলোড তারিখঃ 01-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4639 জন
ব্যাংকার্স ফোরাম, কসবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সংবর্ধনা অনুষ্ঠান
ad728



অধ্যাপক শেখ কামাল উদ্দিন, কসবা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিভিন্ন ব্যাংকে কর্মরত ম্যানেজারগণের পেশাজীবি সংগঠন "ব্যাংকার্স ফোরাম, কসবার" ঈদ পরবর্তী পুনর্মিলনী এবং পদোন্নতি জনিত সংবর্ধনা অনুষ্ঠান ১ জুন সোমবার বিকেল ৪.০০ টায় অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক পিএলসি কসবা শাখায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মো: সানাউল হক সরকার।

সংগঠনের সাধারণ সম্পাদক জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার ম্যানেজার মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন; ব্যাংকার্স ফোরাম কসবার সভাপতি ইসলামী ব্যাংক পিএলসি কসবা শাখা প্রধান মো: আবদুল কাইয়ুম, ব্যাংক এশিয়ার ম্যানেজার নাসির উদ্দীন, অগ্রণী ব্যাংকের ম্যানেজার নুরুল আলম, কৃষি ব্যাংকের ম্যানেজার মো: মহসিন, ইউসিবি ব্যাংকের ম্যানেজার সাইদুর রহমানসহ উপজেলার ১৫টি ব্যাংকের ম্যানেজারবৃন্দ। উপস্থিত কর্মকর্তাগণ পারস্পরিক কুশল ও মতবিনিময় করেন।

সিটি ব্যাংক পিএলসি কুটি বাজার উপশাখার ম্যানেজার অমিত কুমারের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি লাভ করায় তাকে সম্মাননা স্মারক প্রদানপূর্বক সংবর্ধনা দেয়া হয়।


প্রাণবন্ত ও সুন্দর ব্যবস্থাপনায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সোনালী ব্যাংক পিএলসি কসবা শাখার ব্যবস্থাপক মো: সানাউল হক সরকার মনির'র প্রতি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার