নিজস্ব সংবাদদাতা : হাওর উপজেলা অষ্টগ্রামে কিশোরগন্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদল।
১জুন সোমবার বিকেলে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহবায়ক তিতুমীর হোসেন সোহেল ও সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক এর নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে অষ্টগ্রাম বড় বাজার প্রদক্ষিণ করে জামতলি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক তিতুমীর হোসেন সোহেল, সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তফসির, রোটারী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তাকবীর আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিন,সাধারণ সম্পাদক নান্টু,সাংগঠনিক সম্পাদক আতিউলসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ।