ঢাকা | বঙ্গাব্দ

ভাঙনের গর্ভে হারানো স্বপ্নের পথ

কবিতাঃ ভাঙনের গর্ভে হারানো স্বপ্নের পথ
  • আপলোড তারিখঃ 07-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 26871 জন
ভাঙনের গর্ভে হারানো স্বপ্নের পথ ছবির ক্যাপশন: কিশোরগঞ্জে অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের নদী ভাঙ্গনের কবলে রাস্তা
ad728

ভাঙনের গর্ভে হারানো স্বপ্নের পথ

-আমিনুল হক নজরুল 


তীর ভাঙা বিকেলের মতো নুইয়ে পড়ে আছে পথ,

স্বপ্নের ইটগুলো কাঁদে-কে শোনে তার রোদন রথ।


একদিকে ধানখেত ডুবে যায় উজানের নির্মম জলে,

সবুজের বুক চিরে বয়ে যায় বেদনার ঢেউ অবহেলে।


অন্যদিকে পথ-যে পথে ছিলাম আমরা চলার সাথী,

নদীর গর্ভে হারায় ধীরে, স্মৃতির মতো মলিন ব্যথী।


আমাদের স্বপ্নের রাস্তা ভাঙনের অকাল গ্রাসে ক্লান্ত,

নদী যেন শোকের কফিন, গিলে খায় আশা অবিরামান্ত।


কি নিয়ে বাঁচবো আমরা, বলো-এই প্রশ্ন জাগে অন্তরে,

যখন জীবন দাঁড়িয়ে থাকে নিঃস্ব, দিগন্তের অন্ধকারে।


বাঙ্গালপাড়া বাসীর হৃদয়ের সুরে যদি বলি-

“যা হারালো, তা-ই তো ছিল পৃথিবীর শেষ আলো,”

সে আলোই নদীর তলে, আমরা কেবল শূন্যতায় ঢালো।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার