অষ্টগ্রাম প্রতিনিধি: কিশোরগন্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার ( ৩০ মে) সকাল ১১:০০ ঘটিকায় অষ্টগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব আলী রহমান খান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ আলম,যুগ্ম সাধারণ সম্পাদক এড: আসাদুল হক আতিক, মানবাধিকার বিষয়ক সম্পাদক সেলিমুল হক ইমন,মহিলাদলের সভানেত্রী হেপী আক্তার, ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক।
সভায় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন ও বুকে ধারন করে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।
এসময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল মিয়া, কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জারু মিয়া,সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো সজু মিয়া ক্ষুদ্রঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক আকছার মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।