ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীতে ট্রেনের ছাদে বজ্রপাত, একজনের মৃত্যু

নরসিংদীতে ট্রেনের ছাদে বজ্রপাত, একজনের মৃত্যু
  • আপলোড তারিখঃ 24-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10504 জন
নরসিংদীতে ট্রেনের ছাদে বজ্রপাত, একজনের মৃত্যু ছবির ক্যাপশন: প্রতীকি ছবি
ad728



নরসিংদী প্রতিবেদক:

নরসিংদীতে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামে এক ব‍্যক্তির মৃত্যু হয়েছে। 


আজ রোববার (২৪ মে) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।



বজ্রাপাতে মৃত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদি গ্রামের সামসুল হক সরকারের ছেলে। তিনি ঢাকায় থেকে একটি রেস্টুরেন্টে কাজ করতেন । ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা যায়।



পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন সজিব সরকার। ট্রেনটি বিকেল সাড়ে চারটার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় প্রবেশ কালে প্রবল বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত হয়।



এসময় ট্রেনের ‘ছ’ বগির ছাদে অবস্থানরত সজিব সরকারের ওপর বজ্রপাত হয়। চলন্ত ট্রেনটি পরে নরসিংদী রেলওয়ে স্টেশনে আসার পর ছাদ থেকে রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ নামায়।



এ বিষয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম উদ্দিন জানান, স্টেশন মাস্টার ও ৯৯৯ থেকে ফোন করে জানানো হয়—উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে একজন মারা গেছে। তারপর স্টেশনে গিয়ে দেখি বিপুল সংখ্যক জনতা জড়ো হয়ে আছে। মরদেহের বুকের অংশ এবং পরনের জামা পুড়ে যায়। এ ব‍্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার