ঢাকা | বঙ্গাব্দ

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
  • আপলোড তারিখঃ 24-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10651 জন
জামালপুরে জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ছবির ক্যাপশন: জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ জনতার
ad728


বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুর পৌর শহরে দীর্ঘ কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে প্রায় আড়াই ঘন্টা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা।

রবিবার (২৪ মে) সকাল ১১ টার দিকে শহরের বাইপাস এলাকায় মহাসড়কটি অবরোধ স্থানীয়রা। পরে দুপুর দেড়টার দিকে পৌরসভার সহকারী প্রকৌশলীর আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। এতে স্বাভাবিক হয় যান চলাচল। 

অবরোধকারীরা বলেন, আমরা জলাবদ্ধতার কারণে চার এলাকার মানুষ প্রায় ১৮ থেকে ১৯ বছর ধরে ৫ শত একর কৃষি জমি আবাদ করতে পারছি না। আমরা এখন নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি। কারণ পানি ঘরে ঢুকে যাচ্ছে, মসজিদে ঢুকে যাচ্ছে। বিষাক্ত সাপ মানুষকে কামড় দিচ্ছে। আমরা ঘরে মরার থেকে রাস্তায় এসে মরবো। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ধান পানিতে তলিয়ে গেছে। আমাদের দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে পানির মধ্যে এ রকম অবস্থায় আছি। আমরা পৌরসভার কাছে, প্রশাসনের কাছে বারবার গেছি। ওনারা খালি বারবার আশ্বাস দিয়েছে। এখনও সময় আছে, আমরা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি তারা যেনো অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের পানি নিরসনের ব্যবস্থা করে।

এ বিষয়ে জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন, দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে জন্য স্থায়ী ব্যবস্থা করা হবে। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার