ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে চোর সন্দেহে ‘মারধরে’ যুবকের মৃত্যু

চট্টগ্রামে চোর সন্দেহে ‘মারধরে’ যুবকের মৃত্যু
  • আপলোড তারিখঃ 24-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10578 জন
চট্টগ্রামে চোর সন্দেহে ‘মারধরে’ যুবকের মৃত্যু ছবির ক্যাপশন: যুবকের লাশ
ad728


আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর বোয়ালখালীতে একটি কারখানায় চোর সন্দেহে মারধরে এক যুবককের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল চত্বর থেকে কারখানার দায়িত্বরত ম্যানেজার মো. মোশাররফসহ তিনজনকে আটক করা হয়েছে।


রবিবার (২৪ মে)আনুমানিক দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।


 আজ রবিবার ভোরে বোয়ালখালী উপজেলার শাকপুরা মিলিটারি ব্রিজ এলাকার বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানার টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে ওই যুবক। এসময় কারখানার লোকজন আটক করে তাকে খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। এক পর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।


স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা জানান, ‘দুপুর ১২টার দিকে অজ্ঞাতনামা আনুমানিক ৩২ বছর বয়সী এক যুবককে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’

এ বিষয়ে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম জানান, ভোর চারটার দিকে এক যুবককে চোর সন্দেহে কারখানায় আটক করে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি। লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।



বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার