ঢাকা | বঙ্গাব্দ

ফরিদপুরে খাল খননে অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

ফরিদপুরে খাল খননে অনিয়মের অভিযোগ এলাকাবাসীর
  • আপলোড তারিখঃ 16-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17715 জন
ফরিদপুরে খাল খননে অনিয়মের  অভিযোগ এলাকাবাসীর ছবির ক্যাপশন: ফরিদপুরে খাল খননে অনিয়মের অভিযোগ এলাকাবাসীর
ad728



নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি :  

ফরিদপুর জেলার সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় খাল খননে অনিয়মের অভিযোগ করেছেন এলাকাবাসী। 

সূত্র জানায়, কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা, জলাবদ্ধতা দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশে প্রধানমন্ত্রী ঘোষিত  ২০ হাজার কিলোমিটার খাল খননের আওতায় সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় এ খাল খনন শুরু হয়েছে।   


কিন্তু এই খাল খননে অনিয়ম ও দুর্নীতি  নিয়ে বিভিন্ন মন্তব্য ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। প্রকাশ পাচ্ছে খাল খননের আসল চিত্র।


 এলাকাবাসীর অভিযোগ, খালের নীচ থেকে  মাটি না কেটে এবং পানি ধরে রাখতে খাল গভীর না করেই ভিকু দিয়ে নামমাত্র চলছে খাল খননের কাজ। 


 এসব অনিয়ম  দৃশ্যমান হলেও ভয়ে কেউ কথা বলার সাহস পাচ্ছেনা।


 নাম প্রকাশ না করার শর্তে একাধিক কৃষকরা জানান, প্রধানমন্ত্রী জনস্বার্থে  এ খাল খনন কর্মসূচি হাতে নিলেও  ফায়দা লুঠছে সরকারি কর্মকর্তাসহ তৃতীয় একটি পক্ষ। তারা এই অনিয়মের সঠিক  তদন্ত সাপেক্ষে দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে সদরপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পি আই ও) নুরুন্নাহার এ প্রতিনিধিকে জানান, এলাকাবাসীর অভিযোগ মিথ্যা। তারা আওয়ামী লীগের দুষর। এ জন‍্য ফেসবুকে লেখালেখি করে আমাদের কাজের বদনাম ছড়াচ্ছে। 

বিষয়টি আমি  স্থানীয় সংসদ সহিদুল ইসলাম মহোদয়কে অবহিত করেছি।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার