ঢাকা | বঙ্গাব্দ

সুবর্ণচর প্রেসক্লাব সভাপতির পিতার ইন্তেকাল

সুবর্ণচর প্রেসক্লাব সভাপতির পিতার ইন্তেকাল
  • আপলোড তারিখঃ 19-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14867 জন
সুবর্ণচর প্রেসক্লাব সভাপতির পিতার ইন্তেকাল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728



লিয়াকত আলী খান, সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:

 নোয়াখালীর সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরীর শ্রদ্ধাভাজন পিতা, চরবাটার বিশিষ্ট ব্যবসায়ী শফি উল্লাহ ব্যাপারী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মঙ্গলবার (১৯ মে) সকাল আনুমানিক ১০ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।মরহুম শফি উল্লাহ ব্যাপারী সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামের একজন বাসিন্দা ছিলেন। তিনি এলাকায় সুপরিচিত ব্যবসায়ী ছিলেন এবং মৃত্যুকালে তিনি এলাকায় অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫ টা ৩০ মিনিটে পশ্চিম চরবাটা গ্রামের হাজী নজির আহাম্মদ জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


সুবর্ণচর প্রেসক্লাবের পক্ষ থেকেও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান এবং তাঁর পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক কামনা করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার