ঢাকা | বঙ্গাব্দ

যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
  • আপলোড তারিখঃ 21-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14104 জন
যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন: মানববন্ধন
ad728


হুমায়ন কবির মিরাজ, বেনাপোল: যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহম্মেদ, সদস্য সচিব আনসারুল হক রানা এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যুবদল।


বুধবার বিকেলে শার্শা উপজেলা পরিষদের সামনে উপজেলা যুবদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।


বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে যুবদলের নেতাকর্মীরা গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বলেন, এসব অপচেষ্টার মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।


উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যুবদল নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। বিভিন্ন সময়ে মিথ্যা মামলা, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে তাদের দমিয়ে রাখার চেষ্টা করা হলেও নেতাকর্মীরা রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাবেন।


তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।


মানববন্ধনে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম পিন্টু, আওরঙ্গজেব, সবুজ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী। এ সময় শার্শা উপজেলা যুবদল, ইউনিয়ন যুবদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার