ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে গাছে বাধা যুবকের মরদেহ, পাশেই পড়ে ছিল মাথা

গফরগাঁওয়ে গাছে বাধা যুবকের মরদেহ, পাশেই পড়ে ছিল মাথা
  • আপলোড তারিখঃ 21-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 13947 জন
গফরগাঁওয়ে গাছে বাধা যুবকের মরদেহ, পাশেই পড়ে ছিল মাথা ছবির ক্যাপশন: গাছে বাধা মরদেহ ও মাথা
ad728



রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছে দুই হাত বাধা অবস্থায় কাউসার আলম (৪৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খন্ডিত মরদেহের পাশেই পড়ে ছিল মাথা।


নিহত কাউসার আলম দিনাজপুর জেলার দরিরামপুর উপজেলার বাসিন্দা।


বৃহস্পতিবার (২১ মে) সকালে গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালি ইউনিয়নের দরিচাইরবাড়িয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকালে মশাখালি ইউনিয়নের দরিচাইরবাড়িয়া গ্রামের একটি জঙ্গলে স্থানীয়রা মরদেহটি গাছে বাধা অবস্থায় দেখতে পারেন। মরদেহ গাছে বাধা অবস্থায় থাকলেও মাথাটি পাশেই পড়ে ছিল। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে, স্থানীয়রা কেউ মরদেহ শনাক্ত করতে না পারায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) খবর দেয়া হয়। পিবিআই গিয়ে লাশের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন। পরে মরদেহ মযনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।


এবিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মো. আমিনুল ইসলাম বলেন, নিহতের বাড়ি দিনাজপুর জেলার দরিরামপুর উপজেলায়।

তার বাবার নাম জামেদ আলী।

পিবিআই পুলিশের মাধ্যমে পরিচয় জানতে পেরেছি। তবে কিভাবে কি ঘটেছে, এখনো জানা যায়নি। পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উধঘাটনে কাজ করছে। 

###


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার