ঢাকা | বঙ্গাব্দ

সাপাহারে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মসূচি

সাপাহারে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মসূচি
  • আপলোড তারিখঃ 20-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14416 জন
সাপাহারে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মসূচি ছবির ক্যাপশন: চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মসূচি
ad728



স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার  উপজেলায় কোরবানির পশু যথা নিয়মে জবাই এবং চামড়া সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৯ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।


এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা রিয়াজ।

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশিষ কুমার,ডাঃ আব্দুল্লাহ আল মামুন,সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম,চামড়া ব্যবসায়ী নজরুল ইসলাম,  সাপাহার রেজভী ট্রেনারির মালিক আজাহার আলী, মাওলানা ইউসুফ আবদুল্লা, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আহসান হাবিব, হাফেজ মোঃ সাইফুদ্দিন, আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসার মাওলানা আব্দুল ওহাব, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক, সাপাহার মডেল মসজিদের মুফতি নুরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, সাংবাদিক, কসাই, মৌসুমি চামড়া ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীগণ অংশ নেন। 


কর্মসূচিতে কোরবানির পশু জবাইয়ে ধর্মীয় ও স্বাস্থ্যসম্মত পদ্ধতি,চামড়া ছাড়ানোর সঠিক কৌশল, পচন রোধে লবণের সঠিক ব্যবহার এবং বৈজ্ঞানিক উপায়ে চামড়া সংরক্ষণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার