ঢাকা | বঙ্গাব্দ

ওমানে মৃত্যু প্রবাসী চার ভাইয়ের মরদেহ পৌছেছে চট্টগ্রাম, এলাকায় শোকের ছায়া

ওমানে মৃত্যু প্রবাসী চার ভাইয়ের মরদেহ পৌছেছে চট্টগ্রাম, এলাকায় শোকের ছায়া
  • আপলোড তারিখঃ 20-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14474 জন
ওমানে মৃত্যু প্রবাসী চার ভাইয়ের মরদেহ পৌছেছে চট্টগ্রাম, এলাকায় শোকের ছায়া ছবির ক্যাপশন: চার ভাইয়ের একসাথে কবর
ad728




আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী চার ভাইয়ের মরদেহ ওমান থেকে দেশে আনা হয়েছে।

গতকাল মঙ্গলবার(১৯মে) রাত নয়টার দিকে চারজনের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।


তাদের মরদেহ বিমানবন্দরে উপস্থিত থেকে গ্রহণ করেন চট্টগ্রাম-৭ আসনের (রাঙ্গুনিয়া) সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। এরপর গাড়িতে করে কফিনবন্দী মরদেহগুলো তাদের নিজ বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিয়ে যাওয়া হয়।


আজ বুধবার(২০মে) ভোরে চার ভাইয়ের মরদেহ রাঙ্গুনিয়ার লালানগর এলাকার বাড়িতে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। মরদেহগুলো নিয়ে আসার খবরে সেখানে ভিড় জমান প্রতিবেশীসহ দূরদূরান্তের মানুষ। এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।


গত বুধবার রাতে ওমানের মুলাদ্দাহ এলাকায় একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় রাঙ্গুনিয়ার লালানগরের প্রবাসী চার ভাইয়ের মরদেহ। তাঁরা হলেন শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও রাশেদুল ইসলাম। মধ্যপ্রাচ্যের রয়্যাল ওমান পুলিশের ধারণা, গাড়ি চালু থাকা অবস্থায় এসির এগজোস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাস গ্রহণের ফলে ওই চারজনের মৃত্যু হয়েছে।


নিহত ব্যক্তিদের খালাতো ভাই এমরান হোসেন জানান, চার ভাইয়ের মরদেহ দাফনের জন্য পাশাপাশি কবর খোঁড়া হয়েছে। আজ বেলা ১১টার দিকে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়।


এ বিষয়ে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেন, একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকার মানুষ খুবই শোকাহত। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক ওই প্রবাসীদের পরিবারকে দাফন ও পরিবহন খরচ বাবদ কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়,চার ভাইয়ের মধ্যে দুজনের ১৫ মে দেশে ফেরার কথা ছিল। তাই চার ভাই একটি গাড়ি নিয়ে একসঙ্গে কেনাকাটার উদ্দেশ্যে বের হন। এর মধ্যেই পথে গাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার