ঢাকা | বঙ্গাব্দ

জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • আপলোড তারিখঃ 19-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14944 জন
জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (১৯ মে) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীর পাড়া এলাকার সুজা মিয়ার দুই বছরের ছেলে মোহাম্মদ আলী ও মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগাঁ এলাকার জাহিদুল ইসলামের দেড় বছরের ছেলে ইয়ামিন।

নিহত মোহাম্মদ আলীর পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মোহাম্মদ আলীর মা লামিয়া আক্তার। সে রান্নার কাজে ব্যস্ত থাকায় মোহাম্মদ আলী খেলতে খেলতে তাদের বাড়ির পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বিলের কিনারে মোহাম্মদ আলী মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আলীর মা লামিয়া আক্তার বলেন, আমি সকালের জন্য রান্না করছিলাম। আর আমার ছেলে উঠানে খেলছিলো। হঠাৎ করেই মোহাম্মদকে আমি দেখতে না পেয়ে খুঁজাখুঁজি করি। পরে দেখি আমার ছেলে বিলে ডুবে মারা গেছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদারগঞ্জ উপজেলা নিহত ইয়ামিনের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ইয়ামিনের মা রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় ইয়ামিন বাড়ির উঠানে খেলছিল। খেলতে খেলতে একপর্যায়ে শিশুটি বাড়ির উঠানে পানি জমে থাকা একটি গর্তে পড়ে যায়। কিছুক্ষণ পর ইয়ামিনকে পানিতে পড়ে থাকতে দেখে তার মা-বাবা ইয়ামিনকে গর্ত থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইয়ামিনের বাবা জাহিদুর ইসলাম বলেন, আমার স্ত্রী রান্না করছিলো আর আমার ছেলে খেলা করছিলো। আমার স্ত্রী রান্নার কাছে ব্যস্ত হয়ে পড়ায় আমার ছেলের দিকে নজর দিতে ভুলে যায়। কিছুক্ষণ পর দেখে ইয়ামিন আমাদের উঠানে থাকা কুয়াতে পড়ে আছে। পরে আমি আর আমার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে ডাক্তার বলে আমার ছেলে মারা গেছে।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদুল ইসলাম বলেন, শিশুটির হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার