ঢাকা | বঙ্গাব্দ

মানহানীর মামলায় আদালতে হাজির হননি আমির হামজা

মানহানীর মামলায় আদালতে হাজির হননি আমির হামজা
  • আপলোড তারিখঃ 17-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17092 জন
মানহানীর মামলায় আদালতে হাজির হননি আমির হামজা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728



সিরাজগঞ্জ প্রতিনিধি:  বিশিষ্ট ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজার রবিবার আদালতে হাজিরার দিন নির্ধারণ থাকলেও তিনি হাজির হননি। ফলে আদালত মানহানির মামলায় আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।

রবিবার (১৭ মে) সকালে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক সুমন কর্মকার এ নির্দেশ দেন।

এ প্রসঙ্গে মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল বলেন, এর আগে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। আজ রবিবার আদালতে হাজিরার দিন নির্ধারণ থাকলেও তিনি হাজির হননি। তাই আদালত আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, গত ২ এপ্রিল মুফতি আমির হামজার  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলার অভিযোগে  একটি মানহানির মামলা করা হয়। একই দিন আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল তাকে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় আদালত আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। 

এর আগে, ৩০ মার্চ একই অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে আমির হামজা এমপির বিরুদ্ধে ১০০ কোটি টাকা মানহানির একটি মামলা করেছেন। সেই মামলাটি তদন্ত করছে সিরাজগঞ্জ পিবিআই পুলিশ । 



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার