ঢাকা | বঙ্গাব্দ

ঈদকে সামনে রেখে ভৈরবে হাইওয়ে পুলিশ ও নিসচা'র সচেতনতামূলক লিফলেট বিতরণ

ঈদকে সামনে রেখে ভৈরবে হাইওয়ে পুলিশ ও নিসচা'র সচেতনতামূলক লিফলেট বিতরণ
  • আপলোড তারিখঃ 16-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17999 জন
ঈদকে সামনে রেখে ভৈরবে হাইওয়ে পুলিশ ও নিসচা'র সচেতনতামূলক লিফলেট বিতরণ ছবির ক্যাপশন: সচেতনতামূলক লিফলেট বিতরণ
ad728



জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে হাইওয়ে পুলিশ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা।


শুক্রবার (১৫ মে) বিকেল ৫টার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিওনের পুলিশ সুপার মো: রেজাউল করিম।


এসময় আরও উপস্থিত ছিলেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো: আলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন সুজন, সদস্য ইমরান হোসেন, হাজী মো: জামান, নজরুল ইসলাম ও রুবেল হোসেনসহ হাইওয়ে ও ট্রাফিক পুলিশের সদস্যরা।


কর্মসূচিতে ট্রাক, বাস ও অন্যান্য যানবাহনের চালকদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়া হয়। লিফলেটে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো, ট্রাফিক আইন মেনে চলা, ওভারটেকিংয়ে সতর্কতা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।


হাইওয়ে পুলিশের এসপি রেজাউল করিম বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। এসময় সামান্য অসচেতনতার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই চালক ও যাত্রীদের সচেতন করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


পুলিশ সুপার আরও বলেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়কে টহল জোরদার, যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যাত্রীদেরও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার