ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন

মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট বন্দরে প্ল্যানেট হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 09-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 25066 জন
মাদারীপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ছবির ক্যাপশন: বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন কর্মসূচি
ad728


মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট বন্দরে প্ল্যানেট হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

আজ শনিবার(৯মে) সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত এ সেবামূলক কর্মসূচিতে প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা দেওয়া হয়।

এসময় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. মোঃ আব্দুল মান্নানসহ সাত সদস্যের একটি  চিকিৎসক দল রোগীদের চক্ষু পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। এছাড়া যাদের চোখে ছানি শনাক্ত হয়েছে, তাদের পর্যায়ক্রমে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।

চিকিৎসাসেবা নিতে আসা ৬০ বছর বয়সী করিমন বিবি বলেন, “আমার চোখে ছানি পড়েছে। ঢাকায় গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমার নেই। এখানে ফ্রি চিকিৎসার কথা শুনে ডাক্তার দেখাতে এসেছি।”

অধ্যাপক ডা. মোঃ আব্দুল মান্নান বলেন, “আমরা রোগীদের নিয়মিত পরীক্ষা করছি। যাদের চোখে ছানি রয়েছে, তাদের পর্যায়ক্রমে হাসপাতালে এনে বিনামূল্যে অপারেশন করা হবে।


 

প্ল্যানেট হাসপাতালের মালিক ও ব্যবসায়ী লোকমান মোল্লা বলেন, “চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। সমাজে অনেক অসহায় ও গরিব মানুষ আছেন, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। আজকের এই আয়োজন মূলত তাদের জন্য। আমার সব প্রতিষ্ঠানই সেবামূলক প্রতিষ্ঠান। আমি সবসময় মানুষের সেবা করার চেষ্টা করি। প্ল্যানেট হাসপাতাল সবসময় মানুষের পাশে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

এলাকাবাসী এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার