ঢাকা | বঙ্গাব্দ

সৌদি থেকে দেশে এলো ১ লাখ টন জ্বালানি তেল

দীর্ঘ দুই মাস পর দেশে পৌঁছেছে ক্রুড অয়েলবাহী একটি জাহাজ। জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে এলো চীনা জাহাজ ‘নিনেমিয়া’।
  • আপলোড তারিখঃ 07-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 27193 জন
সৌদি থেকে দেশে এলো ১ লাখ টন জ্বালানি তেল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


চট্টগ্রাম প্রতিনিধি:

দীর্ঘ দুই মাস পর দেশে পৌঁছেছে ক্রুড অয়েলবাহী একটি জাহাজ। জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে এলো চীনা জাহাজ ‘নিনেমিয়া’।

আজ বৃহস্পতিবার (৭ মে) থেকে এই তেল ইস্টার্ন রিফাইনারি লিমিটেড জেটিতে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। গত বুধবার (৬ মে) দুপুরে চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া বহির্নোঙরে পৌঁছায় জাহাজটি।


বাংলাদেশ শিপিং করপোরেশন সূত্র জানায়, বিকল্প রুট ব্যবহার করে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গত ২১ এপ্রিল রওনা দেয় জাহাজটি। দীর্ঘ ১৫ দিনের যাত্রা শেষে বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে এটি কুতুবদিয়ায় নোঙর করে।


জাহাজটি পৌছানোর আগে থেকেই তেল খালাসের জন্য ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়। প্রত্যেকটি লাইটার জাহাজ একেক ট্রিপে প্রায় ৪ হাজার টন পর্যন্ত ক্রুড অয়েল পরিবহন করতে পারবে। সে হিসেবে প্রতিদিন অন্তত ২৪ হাজার টন ক্রুড খালাস সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ।


বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, বুধবার বেলা ১১টার দিকে জাহাজটি পৌঁছানোর কথা থাকলেও সমুদ্র উত্তাল থাকায় প্রায় সোয়া এক ঘণ্টা দেরিতে কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে।


তিনি বলেন, ছয়টি লাইটারের প্রতিটি লাইটার ৪ হাজার টন করে ক্রুড বহন করতে সক্ষম। তবে সমুদ্র উত্তাল থাকায় নিরাপত্তার কারণে কিছুটা কম তেল পরিবহন করতে হতে পারে।


এমডি জানান,যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় এবার তেল পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে । যুদ্ধের আগে প্রতি টন জ্বালানি পরিবহনে যেখানে ৫০ থেকে ৬০ ডলার খরচ হতো, এবার সেখানে খরচ পড়ছে প্রায় ১৪২ ডলার। দেশের জ্বালানি সংকট মোকাবিলায় তেল পরিবহনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, চলতি মাসে আরও দুই লাখ টন ক্রুড অয়েল দেশে পৌঁছাতে পারে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আগামী ১০ তারিখে ১ লাখ টন ক্রুড লোড হওয়ার সূচি রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২১ মের মধ্যে সেই চালান দেশে পৌঁছাবে। এছাড়া মাসের শেষ দিকে সৌদি আরব থেকে আরও ১ লাখ টন ক্রুড আনার বিষয়েও বিপিসির সঙ্গে কাজ চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার