ঢাকা | বঙ্গাব্দ

রুয়েটের আবাসিক হলে আগুন লাগার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শেরে বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
  • আপলোড তারিখঃ 06-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 27808 জন
রুয়েটের আবাসিক হলে আগুন লাগার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে  বাড়ছে উদ্বেগ ছবির ক্যাপশন: ফাইল-ছবি
ad728

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শেরে বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫মে) রাতে হলের ৫২৫ নম্বর রুমে এই আগুন লাগে, এতে একটি ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। রুয়েটের আবাসিক হলে এই নিয়ে তিন মাসে তিনটা হলে আগুন লাগার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে  বাড়ছে উদ্বেগ। যন্ত্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম হাসান রনক বলেন, “আমার এক নিকট আত্মীয় আনুমানিক রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে আমি এবং আমার দুই রুমমেট তাকে দেখতে যাই। আনুমানিক ভোর ৪টা ৩০ মিনিটে রুমে ফিরে এসে দেখি কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আমার ল্যাপটপটি পূরে ছাই হয়ে গেছে ।”তিনি আরও বলেন, “ল্যাপটপসহ অন্যান্য সামগ্রী পুড়ে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে সহপাঠীদের সম্মিলিত প্রচেষ্টা লাগে এবং প্রায় ৪ থেকে ৫টি অগ্নিনির্বাপক সিলিন্ডার ব্যবহার করতে হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে হলের সহকারী প্রভোস্ট ও সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী বলেন, “ঘটনার খবর পেয়ে সকালে আমরা উক্ত রুম পরিদর্শনে গিয়েছি। বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগেছে বলে আমরা ধারণা করছি। শিক্ষার্থীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ শহীদ শহীদুল ইসলাম হলে এবং ২৬ এপ্রিল শহীদ আব্দুল হামিদ হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা তিন মাসে রুয়েটের তিনটি পৃথক হলে আগুন লাগার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার