ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় ইয়াবাসহ যুবক আটক: মোবাইল কোর্টে- ২ মাসের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ 06-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 28079 জন
কচুয়ায় ইয়াবাসহ যুবক আটক: মোবাইল কোর্টে- ২ মাসের কারাদণ্ড ছবির ক্যাপশন: ছবি -জার্নাল অব কান্ট্রি
ad728

​নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)।

বাগেরহাটের কচুয়ায় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ চিন্ময় হালদার (৩০)নামে ১জনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উত্তর গোপালপুর  সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এম এল এস এস পদে চাকরি করে।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে অভিযুক্তকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ অভিযুক্তকে আটক করে। আটককৃত  ব্যক্তিকে তল্লাশিকালে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকের পর অভিযুক্তকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে হাজির করা হয়। সেখানে  উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) মো: আসিফ হায়দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে প্রতীকী হিসেবে ১০০ টাকা জরিমানা কর হয়।

কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সাজা ভোগের জন্য বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন এবং মাদক মুক্ত সমাজ গঠনে আরো কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার