ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

গফরগাঁওয়ে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
  • আপলোড তারিখঃ 03-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 28888 জন
গফরগাঁওয়ে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইদ্রিস আলী (৪৮) নামে এক গাছ কাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


রোববার (৩ মে)) দুপুর পৌনে ২ টায় দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের আমাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ইদ্রিস আলী একই ইউনিয়নের পাশ্ববর্তী দিঘীরপাড় টানপাড়া গ্রামের সোবহান আলীর ছেলে এবং দুই ছেলে- মেয়ের জনক।


নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর পৌনে ২ টায় দিকে গাছ কাটা শ্রমিক ইদ্রিস আলী আমাটিয়া গ্রামে গাছ কাটতে যান। গাছ কাটার এক পর্যায়ে অসাবধানতাবশত গাছটি পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই ঝুলে থাকেন এবং মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাছ কাটার সময় বিদ্যুতের তারে স্পর্শে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার