ঢাকা | বঙ্গাব্দ

রাজনৈতিক অবস্থান হেয় করতেই আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা: অষ্টগ্রামে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সজু মিয়া

রাজনৈতিক অবস্থান হেয় করতেই আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা: অষ্টগ্রামে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সজু মিয়া
  • আপলোড তারিখঃ 03-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1263 জন
রাজনৈতিক অবস্থান হেয় করতেই আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা: অষ্টগ্রামে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সজু মিয়া ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সজু মিয়া
ad728


 অষ্টগ্রাম প্রতিনিধি:

জায়গা-জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার এক বিএনপি নেতা। তার রাজনৈতিক অবস্থানকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল এই অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।


বুধবার (৩ জুন) এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব কথা জানান অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সজু মিয়া। কাজীপাড়া নয়াহাটি এলাকার বাসিন্দা সজুু মিয়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, প্রায় ৮-৯ বছর আগে তিনি পুতুল বেগম নামে এক নারীর কাছে বিল্ডিংসহ একটি জায়গা বিক্রি করে দখল বুঝিয়ে দেন। জমি বিক্রির পর থেকে অদ্যাবধি তারা সেখানেই বসবাস করে আসছেন। তিনি বা তার পরিবারের কোনো সদস্য কখনো পুতুল বেগম ও তার পরিবারের বসবাস বা চলাফেরায় কোনো প্রকার বাধা প্রদান করেননি।


তিনি অভিযোগ করে বলেন, "আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল প্রতিবেশী জনি ও তার মা পুতুল বেগমের মাধ্যমে উক্ত বিল্ডিং ও জায়গা নিয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলেছে। জেলা ও স্থানীয় কিছু সংখ্যক মিডিয়া কর্মী এবং ইউটিউবারকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।"


বিএনপি নেতা সজু মিয়ার দাবি, এই পুরো বিষয়টি একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। একটি অসাধু মহল পুতুল বেগম ও তার সন্তান জনিকে ঢাল হিসেবে ব্যবহার করে তার রাজনৈতিক ইমেজ ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার