নোয়াখালী প্রতিনিধি
একাত্তর ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা হলে প্রয়োজনে আবার গণঅভ্যুত্থান হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।এছাড়াও তিনি বলেন,৭১কে যারা মুছে ফেলতে চায় সেসব রাজাকারদের পাকিস্তানে পাঠানোর হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
২৪ এ গণঅভ্যুত্থানের ফায়দা লুটছে দলটি বলেও মন্তব্য করেন তিনি।মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়।জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তিনি একাত্তরে স্বাধীনতার ঘোষক করেছেন। তিনি দাবি করেন, একটি মহল পরিকল্পিতভাবে স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বা ইতিহাস বিকৃত করতে চায়, তারা স্বাধীনতার চেতনাবিরোধী শক্তি। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অপপ্রচার চালিয়ে তারা সফল হতে পারবে না।
বুধবার(৩ জুন) দুপুরে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়ায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী -১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,জেলা প্রশাসক শফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেনসহ সোনাইমুড়ী উপজেলা বিএনপি অঙ্গসংগঠন ও বীর মুক্তিযোদ্ধারা।