ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রাম উপজেলা আল-বালাগ ইসলামী ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হাওরাঞ্চল অষ্টগ্রামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অষ্টগ্রাম উপজেলা আল-বালাগ ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 02-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1905 জন
অষ্টগ্রাম উপজেলা আল-বালাগ ইসলামী ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ছবি -জার্নাল অব কান্ট্রি
ad728

অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরাঞ্চল অষ্টগ্রামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অষ্টগ্রাম উপজেলা আল-বালাগ ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে কাস্তুল জিরো পয়েন্টে সংগঠনের উপদেষ্টা মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি, মাওলানা আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা,  মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মাহফুজুল হক, অষ্টগ্রাম উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক, মাওলানা সাইফুল ইসলাম,ছাত্র জমিয়ত কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মাও.শরীফুল ইসলাম রুবেল, কওমী ইমাম-উলামা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক, মুফতি নুরুল আমীন সাইফী এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নিজামুল হক শিপন।

এসময়  সংগঠনের সদস্যবৃন্দ ও অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।

বক্তব্যে তারা বলেন, একটি আদর্শ ইসলামী সমাজ গঠনে সংগঠনের কার্যক্রম ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিস্তৃত করতে হবে। একই সঙ্গে সাংগঠনিক তহবিল শক্তিশালী করা, সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সামাজিক ও মানবিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।তারা আরও বলেন, মসজিদের ইমামদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং দাওয়াতি কার্যক্রম জোরদারের মাধ্যমে সংগঠনকে জনমুখী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

সংগঠন সূত্রে জানা যায়, বিগত রমজানে সীমিত পরিসরে বয়স্কদের জন্য কুরআন শিক্ষা কোর্স পরিচালিত হয়েছিল। আগামী রমজান থেকে এ কার্যক্রম আরও বৃহৎ পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উলামায়ে কেরামের সম্পৃক্ততা বৃদ্ধি এবং মুরুব্বিদের পরামর্শের আলোকে আল-বালাগ ইসলামী ঐক্য পরিষদকে আরও সুসংগঠিত ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উপদেষ্টারা তাদের বক্তব্যে সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে বিরত রাখার মাধ্যমে সমাজ সংস্কারে ভূমিকা রাখার আহ্বান জানান। 

এছাড়া অসুস্থ ও মৃত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহযোগিতা করা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, পদ-পদবীর মোহ পরিহার করা এবং সংগঠনের স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান। দোয়া শেষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার