আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর কর্ণফুলীতে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার (২ জুন)আনুমানিক সকাল ৮টায় কর্ণফুলী থানাধীন নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে এখনও হতাহতদের নাম-পরিচয় জানা যায় নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- নিহত ও আহত দু’জন মোটরসাইকেল আরোহী ছিলেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।