ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে আল ইখওয়ান ইসলামী সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, উপকৃত ৩৮৫ জন

  • আপলোড তারিখঃ 01-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4572 জন
অষ্টগ্রামে আল ইখওয়ান ইসলামী সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, উপকৃত ৩৮৫ জন ছবির ক্যাপশন: ছবি -জার্নাল অব কান্ট্রি
ad728

অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাগজীগ্রামে আল ইখওয়ান ইসলামী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) সকাল ৯টায় শুরু হওয়া এ কর্মসূচি দুপুর ২টায় সমাপ্ত হয়।

সংগঠন সূত্রে জানা যায়, অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা এবং উৎসাহব্যঞ্জক উপস্থিতির ফলে মোট ৩৮৫ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা সম্ভব হয়েছে।

কর্মসূচি শেষে আল ইখওয়ান ইসলামী সংগঠনের পক্ষ থেকে এ মহতী উদ্যোগকে সফল ও সার্থক করে তুলতে যারা দোয়া, সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে পাশে ছিলেন, তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।এ সময় বিশেষভাবে মাওলানা মাহমুদুল হাসান, ডা. জহিরুল ইসলাম, জনাব শামীম আহমদ মিসবাহ এবং জনাব উলি উল্লাহ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সদস্যরা। তাঁদের মূল্যবান পরামর্শ, আন্তরিক সহযোগিতা এবং টেকনিশিয়ান হিসেবে সরাসরি অংশগ্রহণ কর্মসূচির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানানো হয়।

এছাড়া মহিলা টেকনিশিয়ান মুহতারামা রিমা আক্তার এবং মুহতারামা জিপা আক্তার-এর প্রতিও বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাঁদের উপস্থিতি ও দায়িত্বশীলতার ফলে সম্পূর্ণ পর্দার পরিবেশে নারীদের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

সর্বশেষ সংগঠনটির পক্ষ থেকে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ভবিষ্যতে কোনো অসুস্থ ব্যক্তি বা জরুরি প্রয়োজনে রক্তদানের প্রয়োজন হলে মানবিক দায়িত্ববোধ ও ইসলামী ভ্রাতৃত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসবেন।

সংগঠনের সদস্যবৃন্দ মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বলেন, তিনি যেন এ খেদমত, শ্রম, সময় ও আন্তরিক প্রচেষ্টাকে কবুল করেন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান 


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার