ঢাকা | বঙ্গাব্দ

মিঠামইনে জেলে সাইদুর হত্যা, মামলা তুলে নিতে বিধবা মাকে হুমকি : দ্রুত বিচার চায় নিঃস্ব পরিবার

মিঠামইনে জেলে সাইদুর হত্যা, মামলা তুলে নিতে বিধবা মাকে হুমকি : দ্রুত বিচার চায় নিঃস্ব পরিবার
  • আপলোড তারিখঃ 01-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4772 জন
মিঠামইনে জেলে সাইদুর হত্যা,   মামলা তুলে নিতে বিধবা মাকে হুমকি : দ্রুত বিচার চায় নিঃস্ব পরিবার ছবির ক্যাপশন: সাইদুর
ad728



 মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে জেলে সাইদুর রহমান (২৮) হত্যাকাণ্ডের  সুষ্ঠু বিচারের মুখ দেখছে না নিহতের পরিবার। মামলার এক আসামি গ্রেফতার হলেও বাকিরা ধরাছোঁয়ার বাইরে। উল্টো মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের বিধবা মা মোছা. সামছুন্নেহার।


গত ২৭ মে , রাত ২টা ৩০ মিনিটে উপজেলার গোপদিঘী ইউনিয়নের ধলাই গ্রামের সাইদুর রহমান তার দুই ভাই আনিসুর ও আতাবুর রহমানকে নিয়ে মুশুরিয়া গ্রামের ডেওয়ারখালির হাওরে মাছ ধরতে যান। মাছ ধরাকে কেন্দ্র করে আগে থেকেই স্থানীয় বকুল মিয়া গংদের সাথে দ্বন্দ্ব ছিল।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই সময় মো. নওয়াব আলী( ৫২), রাজন মিয়া( ৩৭), সিয়াম মিয়া (১৯), বকুল মিয়ার ছেলে শাহিন মিয়া (৩৭) সহ ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা দুই ভাইকে মারধর করলেও বড় ভাই সাইদুর রহমানকে  হাত-পা বেঁধে পানিতে ফেলে বল্লম দিয়ে আঘাত করে। এতে তিনি তলিয়ে যান। পরে স্থানীয়রা খবর পেয়ে এগিয়ে এসে  উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরের দিন  ২৮ মে নিহতের মা মোছা. সামছুন্নেহার বাদী হয়ে মিঠামইন থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ২১।


মিঠামইন থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, ঘটনার পরপরই আমরা তৎপর হয়ে প্রধান আসামি নওয়াব আলীকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।


কিন্তু বাদী সামছুন্নেহার অভিযোগ করেন, আসামিপক্ষের লোকজন তাকে নিয়মিত  মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।


সরেজমিনে ধলাই গ্রামে গিয়ে দেখা যায়, নিহত সাইদুরের পরিবার একেবারে নিঃস্ব। দুই ভাইকে নিয়ে মাছ ধরে সংসার চালাতেন তিনি। তার স্ত্রী উর্মি আক্তার ১ বছরের শিশু আবির হাসানকে কোলে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার স্বামী প্রতিদিন মাছ ধরে বাড়ি ফিরত। সেদিন আর ফিরল না। আমি খুনিদের ফাঁসি চাই। আমার ছেলেটার দিকে তাকিয়ে হলেও যেন দ্রুত বিচার হয়।"


নিহতের মা সামছুন্নেহার, শাশুড়ি আঙ্গুরা, ছোট দুই ভাই  ও এলাকাবাসী দ্রুত তদন্ত শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন।

এছাড়াও নিঃস্ব এই পরিবার এখন নিরাপত্তা চায়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার