ঢাকা | বঙ্গাব্দ

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল।

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল।
  • আপলোড তারিখঃ 01-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5206 জন
আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে  শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল। ছবির ক্যাপশন: বিক্ষোভ মিছিল
ad728


শরীয়তপুর প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে 

বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার (১ জুন) সকালে বিভিন্ন ফেসবুক পেইজে এ সংক্রান্ত ৪১ সেকেন্ডের একটি ফুটেজ ভাইরাল হয়েছে। 


এসব ভিডিও ফুটেজে ক্যাপশন দেয়া হয়েছে,"

শরীয়তপুর ০১ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, ইকবাল হোসেন অপুর নির্দেশনায়.....

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধরন সম্পাদক তাইজুল ইসলাম সরকারের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রমের ওপর আরোপিত অবৈধ  নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল।"


ফুটেজে বিশ্লেষণ করলে দেখা যায়, সোমবার ভোর রাতে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধরন সম্পাদক তাইজুল ইসলাম সরকারের নেতৃত্বে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে দিয়ে একটি বিক্ষোভ মিছিল হচ্ছে। এসময় মিছিলকারীরা শ্লোগান দিচ্ছেন, "জয়বাংলা- জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাঁসবে, শেখ হাসিন ভয় নাই-রাজপথ ছাঁড়ি নাই, শরীয়তপুরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি।" 


এ ব্যাপারে পালং মডেল থানার ওসি মো. শাহআলম বলেন, ভোর রাতে অর্থাৎ অন্ধকার থাকতে থাকতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার