ঢাকা | বঙ্গাব্দ

ফটিকছড়িতে বিআরটিসি বাসের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু,ঘাতক চালক আটক

ফটিকছড়িতে বিআরটিসি বাসের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু,ঘাতক চালক আটক
  • আপলোড তারিখঃ 01-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5237 জন
ফটিকছড়িতে বিআরটিসি বাসের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু,ঘাতক চালক আটক ছবির ক্যাপশন: ঘাতক বাসের ছবি
ad728


আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বাবা ও তাঁর ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের আমতল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।


ঘটনার পর পরই ফটিকছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাসের চালককে আটক করেছে।


দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সাধারণ মানুষকে ঘটনাস্থলে আসতে বাধা সৃষ্টি করে। এমনকি ঘটনার ভিডিও ধারণ করতে গেলে কয়েকজনের মোবাইল ফোনও ভেঙে ফেলে উত্তেজিত জনতা।


পরবর্তীতে পুলিশ ও যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় ২ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


দুর্ঘটনায় নিহতরা হলেন—ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং গ্রামের আমতল সামাজিক এলাকার মোহাম্মদ শাহাজাহান (৪৫) এবং তাঁর ছেলে মোহাম্মদ আরিফ (২২)।


স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে বিআরটিসি বাসটি খাগড়াছড়ি থেকে অত্যন্ত দ্রুত গতিতে চট্টগ্রামের দিকে আসছিল। পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এসে বেপরোয়া গতির বাসটি প্রথমে সড়কে থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে চাপ দিয়ে পাশে ফেলে দেয়। এরপরই বাসটি সামনে থাকা মোটরসাইকেলটিকে পেছন থেকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়।


ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে বাসের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলের মৃত্যু হয়।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, “পাইন্দংয়ের আমতল এলাকায় দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসে আগুন দেয় এবং উত্তেজনা সৃষ্টি করে। পুলিশ ও যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আগুন নেভানোর পর সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘটনার পর পরই অভিযান চালিয়ে ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে এবং এই বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”


এই মর্মান্তিক দুর্ঘটনার পর নিহতের পরিবার ও পুরো পাইন্দং এলাকাজুড়ে  শোক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার