ঢাকা | বঙ্গাব্দ

কবিতা: ভালোবাসার জ্যামিতি

কবিতা: ভালোবাসার জ্যামিতি
  • আপলোড তারিখঃ 01-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5514 জন
কবিতা: ভালোবাসার জ্যামিতি ছবির ক্যাপশন: কবি-আমিনুল হক নজরুল
ad728

ভালোবাসার জ্যামিতি

-আমিনুল হক নজরুল 


ভালোবাসা কি কোনো সরলরেখা, 

যার শেষপ্রান্তে শান্তির ঠিকানা রয়? 

নাকি বৃত্তের মতো ঘুরে ঘুরে, 

একই অপেক্ষায় জীবন ক্ষয়?


কতটা ভালোবাসলে মানুষ বোবা হয়, 

শব্দগুলো হারায় কোন কোণের ভাঁজে? 

কতটা ব্যথা জমলে চোখের জলে, 

নিঃশব্দ কান্নারা নামে গোপন সাজে?


কতটা দূরত্ব মাপলে তবে, 

দুটি হৃদয়ের সমান্তরাল রেখা মেলে? 

কতটা আলিঙ্গনের ব্যাসার্ধ হলে, 

শীতল বুক উষ্ণতার বৃত্তে খেলে?


কতটা দুঃখের ত্রিভুজ পেরোলে, 

সুখ এসে দাঁড়ায় শীর্ষবিন্দু হয়ে? 

কতটা জীবন দেখলে বলো, 

দুটি নয়ন জুড়ায় প্রশান্তি লয়ে?


কতটা পথের পরিধি ঘুরলে, 

পরিচয় পায় নিজের প্রকাশ? 

কতটা সময়ের জটিল বহুভুজে, 

বেঁচে থাকে হৃদয়, হয় না লাশ?


কতটা প্রেম জমা হলে শেষে, 

মৃত্যুও হারায় আপন গমন? 

এই অঙ্ক কষে আজও ফিরি, 

কতটা ভালোবাসার শেষে তৃপ্ত হবে মন? 

কতটা ভালোবাসার শেষে তৃপ্ত হবে মন?


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার