ঢাকা | বঙ্গাব্দ

আগামীর নির্বাচন সহজ হবে না: এমপি জাহান্দার আলী মিয়া

  • আপলোড তারিখঃ 31-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5953 জন
আগামীর নির্বাচন সহজ হবে না: এমপি জাহান্দার আলী মিয়া ছবির ক্যাপশন: ছবি -জার্নাল অব কান্ট্রি
ad728

দলের মধ্যে বিভাজন ও মতবিরোধ দূর করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। তিনি বলেছেন, দলীয় ঐক্য বজায় না থাকলে সামনে আসা নির্বাচনগুলো কঠিন হবে।

শনিবার (৩০ মে)  বিকেলে মাদারীপুর পৌর শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে মাদারীপুর জেলা বিএনপি।

এমপি জাহান্দার আলী মিয়া বলেন, “আগামীর নির্বাচন এত সহজ হবে না, যদি দলের মধ্যে বিভাজন থাকে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো সময় আছে, নিজেদের মধ্যে দূরত্ব ভুলে একসঙ্গে কাজ করুন। সামনে উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যক্রম রয়েছে। ঐক্যবদ্ধ না হলে এসব নির্বাচন আমাদের জন্য সহজ হবে না।”

তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের মিছিল ও তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, জাতীয় উন্নয়নে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া। সঞ্চালনা করেন মিজানুর রহমান মুরাদ।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার