অষ্টগ্রাম প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দল ।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দল অষ্টগ্রাম উপজেলা শাখা তাদের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা মৎসজীবী দলের সদস্য সচিব আমজাদ হোসেন তান্নার সঞ্চালনায় ও আহবায়ক মাহফুজ আলম খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রেজা চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট সেলিমুল হক ইমন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাখাওয়াত আলী খান, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন আনা, উপজেলা ছাত্রদলের আহবায়ক তিতুমীর হোসেন সোহেল, সাবেক সভাপতি জাভেদ মোহাম্মদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও মৎসজীবী দলের সাবেক সভাপতি আবু সুফিয়ান।
এসময় বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।