ঢাকা | বঙ্গাব্দ

ফরিদপুরে জমি ও গাছ কাটা নিয়ে বিরোধ: ভাতিজাদের হামলায় বৃদ্ধ নিহত, আহত ১

ফরিদপুরের সদরপুরে পৈত্রিক সম্পত্তি ও গাছ কাটা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় কাজী সিরাজুল ইসলাম (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় কাজী মাসুদ রানা (৩৬) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন।
  • আপলোড তারিখঃ 30-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8016 জন
ফরিদপুরে জমি ও গাছ কাটা নিয়ে বিরোধ: ভাতিজাদের হামলায় বৃদ্ধ নিহত, আহত ১ ছবির ক্যাপশন: ছবি -জার্নাল অব কান্ট্রি
ad728

ফরিদপুর প্রতিনিধি:- ফরিদপুরের সদরপুরে পৈত্রিক সম্পত্তি ও গাছ কাটা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় কাজী সিরাজুল ইসলাম (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় কাজী মাসুদ রানা (৩৬) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের কাজীডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।

আহত মাসুদ রানা সদরপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চর চাঁদপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি ও গাছ কাটা নিয়ে কাজী পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার বিকেলে কাজী সুমন (৪২) ও কাজী তুষার (৩৮) দেশীয় ধারালো অস্ত্র নিয়ে কাজী মাসুদ রানা ও কাজী সিরাজুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালান। পরে স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক কাজী সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "নিহতের মরদেহ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার